ধানক্ষেতে কৃষি বিলের প্রতিবাদ তৃণমূলের - The News Lion

ধানক্ষেতে কৃষি বিলের প্রতিবাদ তৃণমূলের




দি নিউজ লায়ন ;   কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাশ করানো নিয়ে তৃণমূলের পক্ষ থেকে  শিল্প শহরের বুকে এক অভিনব প্রতিবাদ দেখা গেল  বৃহস্পতিবার।  অগণিত কৃষক ও তাদের পরিবার  হাতে লণ্ঠন,  চাষের কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে ধানভর্তি মাঠে নেমে প্রতিবাদ করল।


শিল্পশহরের কৃষকরা ও তাদের পরিবার গর্জে উঠল কেন্দ্রের নয়া বিতর্কিত কৃষি বিল ইস্যুতে। দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আজ কৃষকদের ও তাদের পরিবারের সদস্যসহ দলীয় তৃণমূল শাখা সংগঠনের সদস্যদের সাথে নিয়ে জমির আল ধরে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।


 শহরের রাজপথে  নয়,  সবুজ ধানক্ষেতে  দাঁড়িয়ে হল প্রতিবাদ। দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, কিষাণ খেত মজুর শাখার সদস্যরা জমিতে নেমে কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে গর্জে ওঠে।  কৃষকদের জীবনে এই বিলের কারনে নামতে চলেছে ঘোর আঁধার তাই তাদের হাতে হাতে ছিল লণ্ঠন। 


দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে হল এই প্রতিবাদ কর্মসূচী। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,'কেন্দ্রের এই  মোদী সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে মানুষের ক্ষতি করেছে।এই কৃষি বিল যা দেশের কৃষকদের জীবনকে তছনছ করে দেবে, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে '।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.